Doc2p Blog

Updates about the Health World
Blog Details
দাঁত তুললে কি চোখের সমস্যা হয়?
13 Mar

দাঁত তুললে কি চোখের সমস্যা হয়?

বিভিন্ন কারণে দাঁত ফেলে দিতে হয়। তাই রোগীরা উদ্বিগ্ন থাকেন এবং সঙ্গত কারণেই প্রশ্ন করেন দাঁত তুললে কি চোখের কোনো সমস্যা হয় কিনা?


আর সে দাঁত যদি হয় উপরের মাড়ির তাহলে তো আর কথাই নেই, এ ধরনের প্রশ্ন হবেই।


আমরা রোগীদের আশ্বস্ত করতে চাই, দাঁত তুললে চোখের সমস্যা, আসলে এমনটি নয়। যেসব কারণে দাঁত ফেলে দিতে হয় তার মধ্যে প্রদাহ রোগটি অন্যতম। উপরের মাড়ির দাঁতে যদি এই প্রদাহ হয় তাহলে ব্যথাটি অতি দ্রুত চোখের দিকে ছড়িয়ে পড়ে। এটিই মূলত রোগীদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যথাটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের দাঁতে ব্যথা সে পাশে চোখে ব্যথা অনুভব হয়। এ জন্য অনেকেই মনে করে থাকেন  দাঁতের সঙ্গে চোখের সম্পর্ক আছে। তা ছাড়া উপরের মাড়ির দাঁতের গোড়াসমূহ চোখের কাছাকাছি থাকার কারণে এটি রোগীদের অনেক বেশি ভাবায়। দাঁত এবং চোখ দুটির আলাদা স্নায়ুতন্ত্র বিদ্যমান।


এদের স্নায়ুপ্রবাহ (হবত্াব) এবং রক্তপ্রবাহ দুটিই  আলাদা ও স্বতন্ত্র। চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। (maxillary division of trigeminal nerve) রক্ত প্রবাহিত হয় অপথালমিক (opthalmic) এবং ল্যাক্রিমাল আর্টারি (lacrimal artery) দ্বারা। অন্যদিকে উপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ দেওয়া হলো, অ্যান্টিরিয়র, পোস্টিরিয়র, মিডল সুপিরিয়র নার্ভ (anterior, posreior and middle superior nerve)। নিচের পাটিতে দেয় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ। তাই চিকিত্সার প্রয়োজনে দাঁত তুললে চোখের সমস্যা হবে এমনটি ভাবার কোনো কারণ নেই।


REF: pratidin.com

Admin (5507) (0)
Tags:
0 Comments

If you need a doctor ?

Make an appointment now !