Doc2p Blog

Updates about the Health World
Blog Details
গরমে সতেজ থাকতে হবে
11 Apr

গরমে সতেজ থাকতে হবে

গরমে সতেজ থাকতে হবে বৈশাখ দোরগোড়ায়। বৈশাখ মানেই তীব্র রোদের তাপ। এসময়ে নিজেকে সুস্থ্য রাখার জন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ দিয়েছেন ডা. ইবনুল হাসান –


পানি প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করা উচিত। গরমে শরীর খুব সহজেই ডিহাইড্রেটেড হয়ে যায়, তাই পরিমাণ মতো পানি পান করা অত্যন্ত প্রয়োজন। সঙ্গে সবসময় পানির বোতল রাখুন। বাসায়, স্কুলে, চাকরিতে যেখানেই হোক সঙ্গে পানি রাখুন এবং কিছুক্ষণ পরপর পানি পান করতে থাকুন। এছাড়া শরীর দুর্বল হয়ে পড়লে পানি পান করুন। গবেষণায় পাওয়া গেছে, পানি পান করার সঙ্গে সঙ্গে শরীরে সতেজতা ফিরে আসে।


নারিকেল পানি গ্রহণ করুন গরমে যখন আমরা ঘামতে থাকি তখন আমাদের শরীর থেকে ইলেক্ট্রোলাইট নামক এক ধরনের মিনারেল নির্গত হয় যা শরীরে পানির পরিমাণ নির্ধারণ করতে সাহায্য করে। তাই অতিরিক্ত পরিশ্রম করার পর বা অতিরিক্ত ঘামলে স্পোর্টস ড্রিংক অথবা নারিকেল পানি গ্রহণ করতে পারেন। এটি আপানার শরীর সতেজ রাখতে সহায়তা করবে।


ফল খান ফল ইলেক্ট্রোলাইট এবং ফ্লুইডের একটি উৎকৃষ্ট উৎস। শরীর হাইড্রেটেড রাখার জন্য ফল অত্যন্ত উপকারী। বাজারে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় যা আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। যেমন- কলা, খেজুর, তরমুজ, শসা ইত্যাদি।


ওজন সম্বন্ধে ধারণা রাখুন ব্যায়াম করার আগে এবং পরে ওজন মাপুন। গবেষকদের মতে, ব্যায়াম করে এক পাউন্ড ওজন কমে গেলে শরীর সুস্থ রাখার জন্য অতিরিক্ত ১৬ আউন্স পানি বা পানীয় পান করা প্রয়োজন।


প্রস্রাবের রং পরিবর্তন খেয়াল রাখুন অনেকেই এ ব্যাপারটি অবহেলা করেন। কিন্তু আপনার প্রস াবের রং দেখে বুঝতে পারবেন শরীরে পানির অভাব দেখা দিচ্ছে কিনা। আপনার প্রস্রাবের রং যদি হালকা হলুদ বর্ণের হয় তাহলে বুঝবেন আপনার শরীরে পানির অভাব নেই। পানির অভাব দেখা দিলে প্রস্রাবের রং পরিবর্তিত হয়ে হলুদ বা গাঢ় হলুদ রং ধারণ করতে পারে।


মাংসপেশির দিকে লক্ষ্য রাখুন শরীর ডিহাইড্রেটেড থাকলে মাংসপেশি স্বাভাবিক নিয়মে কাজ করতে পারে না। এ সময় কাজ করতে বা ব্যায়াম করতে সমস্যা হতে থাকে। এরকম হলে বুঝবেন, আপনার শরীরে পানির অভাব হয়েছে। প্রয়োজন অনুযায়ী পানি পান করে অল্প বিশ্রাম নিন। এছাড়া আপনার শরীরে পানির অভাব দেখা দিয়েছে কি না সেটা বোঝার জন্য চামড়া টেনে দেখতে পারেন। যদি এটি আবার আগের স্থানে ফিরে যায় তাহলে বুঝবেন আপনার শরীর হাইড্রেটেড রয়েছে।


মাথা ঘুরানো কোনো ধরনের স্বাভাবিক কাজ করার সময় মাথা ঘুরাতে থাকলে বা দুর্বল বোধ হলে বুঝতে পারবেন আপনার শরীরে পানির অভাব দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে পানি পান করুন। ভালো বোধ করবেন।


অন্যান্য অতিরিক্ত পরিমাণে প্রোটিনজাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। বাইরে বের হওয়ার সময় ছাতা বা টুপি ব্যবহার করুন। বাইরে বের হওয়ার সময় ঢিলেঢালা সুতির কাপড় পরিধান করুন। লেখক : ডেপুটি প্রোগ্রাম অফিসার, ফরেন্স ট্রেনিং, স্বাস্থ্য অধিদফতর


REF: jugantor.com

Admin (2845) (0)
Tags:
0 Comments

If you need a doctor ?

Make an appointment now !