Doc2p Blog

Updates about the Health World
Blog Details
ঘরে ফিরে ত্বকের যত্ন
17 Apr

ঘরে ফিরে ত্বকের যত্ন

বৈশাখের প্রথম দিনে তো আর ঘরে বসে থাকা যায় না। সূর্য উঁকি মারার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে নিজেকে সাজানোর পালা। কীভাবে মেকআপ নিলে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় এ নিয়ে চলে প্রচেষ্টা। গরম, ঘাম, ও সূর্যের তাপের কথা মাথায় না রেখে নিজেকে সাজানোর ব্যস্ততা চলবে সকাল থেকে। সারা দিনের জন্য মেকআপ নেয়ার ফলে ত্বকের দিকেও নজর দিতে হবে। সারা দিন ঘুরে বেড়ানোর পর বাড়ি ফিরে কীভাবে ত্বকের যত্ন নেবেন সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারী –


শুষ্ক ত্বক : সারা দিন ঘোরাঘুরির পর ত্বকে কালো ছোপ পড়া স্বাভাবিক ব্যাপার। তাই সঙ্গে সঙ্গে ত্বকের যত্ন না নিলে কালো ছোপ ত্বকে বসে গিয়ে দীর্ঘস্থায়ী হয়ে যায়। আর এর ফলে ত্বকে কালো ভাব চলে আসে। তাই প্রথমে ভালো করে ত্বক পরিষ্কার করে নিতে হবে। আর সেজন্য একটু কষ্ট করতে হবে। সারা দিন মনের মতো করে মেকআপ করে ঘুরে বেড়িয়েছেন। ভারী বা হাল্কা যেটাই করেন না কেন মেকআপ তুলে তাই বাসায় ফিরে অবশ্যই ত্বকের যত্ন নিতে হবে।

* দুই টেবিল চামচ কাঁচা দুধ, সঙ্গে গমের ভুসি বা যবের ভুসি ভালো করে পেস্ট তৈরি করে নিন। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন ভালো করে। এতে সারা দিনের কালো দাগ হালকা হবে ধীরে ধীরে। এরপর একটি প্যাক লাগিয়ে নিলে আরও উপকার পাবেন।

প্যাক : পাকা কলা পেস্ট এক টেবিল চামচ, এক টেবিল চামচ পাকা পেঁপে পেস্ট এবং হাফ টেবিল চামচ টকদই, হাফ টেবিল চামচ ডিমের কুসুম নিয়ে ভালো করে পেস্ট করে পুরো মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর গোলাপ জল দিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এতে ত্বকের কালো দাগ দূর হয়ে যাবে খুব দ্রুত।

তৈলাক্ত ত্বক : যারা তৈলাক্ত ত্বকের অধিকারী তারা সারা দিন ঘোরাঘুরি শেষে বাসায় ফিরে ত্বকের যত্ন নিতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতা রক্ষা পাবে। তাই বাসায় ফিরে মুখের মেকআপ তুলে ফেলতে হবে।

* দুই টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে পাঁচ-ছয় ফোঁটা লেবুর রস, এক টেবিল চামচ ডাবের পানি এবং এর সঙ্গে এক টেবিল চামচ মুগডাল পেস্ট ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর পাঁচ মিনিট মুখে ও গলায় লাগিয়ে রাখুন। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে পরিষ্কার হয়ে ত্বক তার হারানো উজ্জ্বলতা ফিরে পাবে।

প্যাক : দুই টেবিল চামচ শসার রস, এক টেবিল চামচ গাঁদা ফুলের পাপড়ির রস এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর সারা মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এর ফলে সঙ্গে সঙ্গে ত্বকের ট্যানভাব চলে গিয়ে ফ্রেশলুক আনবে।

সেনসেটিভ স্কিন : সেনসেটিভ স্কিনে সাধারণত কতগুলো সমস্যা দেখা দিতে পারে। যেমন- লাল র‌্যাশ, ফুসকুড়ি, ত্বকের জ্বালাভাব অনুভূত হওয়া ইত্যাদি। তাই এ ধরনের স্কিনের যত্ন নেয়া উচিত সঙ্গে সঙ্গেই।

* এক টেবিল চামচ পুদিনাপাতার রস, এক টেবিল চামচ তুলসীপাতার রস, এক টেবিল চামচ, ঠাণ্ডা দুধ এবং এর সঙ্গে এক টেবিল চামচ লাল আটা ভালো করে মিশিয়ে পেস্ট করে নিন। এরপর পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সেই সঙ্গে একটি প্যাক লাগিয়ে নিলে আরও উপকার পাবেন।

প্যাক : পুদিনাপাতা পেস্ট এক টেবিল চামচ, ডিমের সাদা অংশ এক টেবিল চামচ ও বার্লি ভালো করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন। সারা মুখে দশ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। এতে র‌্যাশভাব সঙ্গে সঙ্গে চলে যাবে।

স্বাভাবিক ত্বক : যারা স্বাভাবিক ত্বকের অধিকারী তাদের জন্য একটি অনুতাপের বিষয় হল রোদে যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ত্বক পুড়ে যায়। তাই বিশেষভাবে এদের ত্বকের যত্ন নেয়া উচিত। বাজারে এখন প্রচুর পরিমাণে স্ট্রবেরি পাওয়া যাচ্ছে।

* এক টেবিল চা চামচ স্ট্রবেরি ভালো করে পেস্ট করে নিয়ে এর সঙ্গে এক টেবিল চামচ আপেল পেস্ট, এক চা চামচ মসুরের ডাল পেস্ট, এক চা চামচ চালের গুঁড়া মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন। এরপর পাঁচ মিনিট সারা মুখে লাগিয়ে রাখার পর পরিষ্কার করে মুখ ধুয়ে নিন।


REF:jugantor

Admin (2900) (0)
Tags:
0 Comments

If you need a doctor ?

Make an appointment now !