“মা দিবসে সকল মায়ের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা ”
আমি সেই সোনার ছেলে
শিশু কালে মা আগলে ছিল বুক দিয়ে যাকে।
আমি সেই বুকের মানিক
মাটিতে রাখেনি মা পাছে গিলে খায় পোকা-মাকড়ে।
আমি সেই ছেলে
আমার ভাবনায় যেত মা ভুলে নিজের নাওয়া-খাওয়া ॥
আমি সেই ছেলে মা আমার কাটাতো র্নিঘুম রাত
কত স্নেহ-মমতায় সেবা যত্ন করে ।
আমি সেই বুক ছেঁড়া ধন
আচঁল দিয়ে করতো আড়াল আমার কষ্ট যত।
আমি সেই ছেলে মানুষ হব বলে
রোদ বৃষ্টি ঝড়ে সহযাত্রী আমার মা ।
আমি সেই ছেলে একদিন বড় চাকুরী পেলাম, মাইনে বড়।
আমি সেই ছেলে প্রতীক্ষায় থাকে মা অবশ শরীর নিয়ে-
অফিস মিটিং শত ব্যস্ততায় -ঘরে ফিরে ইচ্ছে হয় না আর
খেয়েছে কি মা! না-কি না খেয়ে মা ঘুমিয়ে
আমি সেই ছেলে-
শুনে বিরক্ত হই মাঝ রাতে আবার এ-কি তামাশা !
আমি সেই ছেলে
মায়ের হাতের কুঁমড়ো বড়া আর ভাত ছাড়া রচতো না মুখে
আজ সেই অমৃত স্বাদের বদল হয়েছে চাইনিজ রেস্তোরায়।
আমি সেই ছেলে কারণে অকারণে ব্যয় করি কতো
মায়ের চশমাটা ঠিক করবার ইচ্ছে হয় না আমার
মনে হয় নস্ট সময় কষ্টের টাকা অপচয় অযথা-
আমি সেই ছেলে
দামী গাড়ি দামী বাড়ি দামী আসবাব নতুন কিছুর মাঝে
বড্ড্ পুরাতন, বড্ড বেমানান লাগে শুধুই আমার মা!
মা না থাকলে বাড়িটা সুন্দর হতো কত
যেই ভাবা সেই কাজ আমি সেই ছেলে
মায়ের ঠিকানা করে দিলাম তাই বৃদ্ধাশ্রমে।
আমি সেই ছেলে লোকে কি বলবে ভেবে
প্রতিবছর মা দিবস এলে
উপহার কাপ মগ, হাজির হই বৃদ্ধাশ্রমে ।
নেই কোন অনুভব, নেই কোন ভালোলাগা, তবু জানাই ”হ্যাপী মাদারস ডে”
আমি সেই ছেলে চলে আসবো বলে -এতো কিছুর পরও কেঁদে বুক ভাসায় মা
মুখটা এতো শুকনো কেন ? কেন ভাবিস এতো? আলতো করে চুমু এঁকে দেয় কপলে
আমি সেই ছেলে -----------
" কাউসার জাহান "
doc2p provides you quick and easy access to doctors, healthcare facilities, and informative health blog posts anytime, anywhere.