রোগের নাম লুপাস
এসএলই বা লুপাস রোগটি সচরাচর দেখা না গেলেও বিরল নয়। আকস্মিকভাবে রোগটি আক্রমণ করে জীবনযাপন দুর্বিষহ করে তোলে। লুপাস গ্রিক শব্দ, যার অর্থ নেকড়ে।
লুপাস বা এসএলই (সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস) রোগ হলে দেহের রোগ প্রতিরোধব্যবস্থা নিজের শরীরের বিভিন্ন কোষের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। ফলে দেহের ত্বক, গিরা, মাংসপেশি, রক্তকণিকা,¯স্নায়ু, হৃদপিন্ড, কিডনি—বলতে গেলে প্রায় সব অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে থাকে। নানা অঙ্গে আক্রমণ করে বলে এই রোগের উপসর্গও বিচিত্র। যেমন: দেহের বিভিন্ন গিরায় ব্যথা, ত্বকে লালচে দাগ বা ফুসকুড়ি, নাকের দুপাশে-গালে প্রজাপতির ডানার মতো বিস্তৃত লাল দানা, মুখের তালুতে ঘা, চুল পড়া, জ্বর, হাত-পা ফোলা, মাথাব্যথা, খিঁচুনি, অসংলগ্ন আচরণ, রক্তশূন্যতা ও রক্তকণিকা কমে যাওয়া, পেট-বুকে পানি জমাসহ নানা ধরনের উপসর্গ দেখা দেয়।
এই রোগে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে ভালো থাকা যায়। মুশকিল হলো রোগ সহজে নির্ণয় হয় না। দেশের সব জায়গায় রোগ নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও হয় না।
আজ ১০ মে বিশ্ব লুপাস দিবস। লুপাস ফাউন্ডেশন বাংলাদেশের হিসাব মতে, এ দেশে ২০ হাজারের বেশি এসএলই রোগী রয়েছে। আরও অনেকে হয়তো আছে চিকিৎসার আওতার বাইরে। গিরা ব্যথা, ত্বকে দানা ইত্যাদির মতো উপসর্গ দেখা দিলে রোগ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ চিকিত্সক এর শরণাপন্ন হোন।
REF: মেডিসিন ও বাতরোগ বিশেষজ্ঞ-প্রথম আলো
doc2p provides you quick and easy access to doctors, healthcare facilities, and informative health blog posts anytime, anywhere.