Doc2p Blog

Updates about the Health World
Blog Details
সেহেরির পর যে কাজগুলো করা ঠিক নয়
26 Jun

সেহেরির পর যে কাজগুলো করা ঠিক নয়

চলছে মুসলমানদের পুণ্যের মাস পবিত্র রমজান মাস। রমজান আমাদের মিতব্যয়ী হবার শিক্ষা দেয়, নিয়মতান্ত্রিক হতে সহায়তা করে।


রমজান মাসে যেহেতু দীর্ঘ সময় না খেয়ে রোজা পালন করতে হয় তাই এ সময় ইফতার ও সেহেরি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খাবারের প্রতি যেমন একটু বাড়তি সচেতন হওয়া প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন কিছু কিছু কাজ থেকে নিজেদের বিরত রাখা। কেননা এ কাজগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।


আসুন জেনে নিই সেহেরির পর কী ধরনের কাজ থেকে বিরত থাকা প্রয়োজন :


ঘুম : আমরা জানি খাবার সাথে সাথে ঘুমানো ঠিক নয়, কেননা এটা আমাদের মেটাবলিজমের হার কমে যায়। মুটিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া হজমেও সমস্যা হয়। কিন্তু আমাদের মধ্যে অনেককেই দেখা যায় সেহেরি খাওয়ার পর পরই ঘুমিয়ে পড়েন। সেহেরির পর পরই ঘুমিয়ে যাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই এ কাজটি পরিহার করা উচিত। এ ক্ষেত্রে কমপক্ষে আধাঘণ্টা পর ঘুমাতে যাওয়া উচিত।


ধূমপান : সেহেরির পরে ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া সেহেরিতে খাওয়ার পর ধূমপান করলে সারাদিন পানির পিপাসায় ভুগতে হবে।


চা পান : অনেকেই সেহেরিতে খাওয়ার পর চা পান করেন। এটা খুবই বাজে অভ্যাস তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা পরিহার করা উচিত। কেননা চা-এ যে ক্যাফেইন থাকে তা শরীরকে পানিশূন্য করে দেয়। ফলে রোজা রাখা কষ্টকর হয়ে পড়ে। তাছাড়া এটি হজমেও সমস্যা করে। অনেকের চা পান করার কারণে ঘুমেরও সমস্যা হতে পারে।


পানি পান : অনেকে সেহেরিতে খাওয়ার পর একসঙ্গে বেশি পানি পান করে থাকে। একসঙ্গে বেশি পানি পান করার কারণে পেটে অস্বস্তি হতে পারে এমনকি ঘুমেও সমস্যা দেখা দিতে পারে। তাই হাতে সময় নিয়ে সেহেরি খাওয়ার চেষ্টা করুন। তাহলে একটু সময় পর পর পানি পান করতে পারবেন।


মর্নিংওয়ার্ক : রোজার দিনে মর্নিং ওয়ার্ক এর উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি। এতে স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। তাই হাঁটার সময় হিসেবে বিকেল বা সন্ধ্যাকে নির্বাচন করতে পারেন।


এছাড়া সেহেরিতে টিভি দেখা, গান শোনা, ফেসবুকিং থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। সারাটা দিন আপনি সতেজ থাকবেন


REF: পরিবর্তন

Admin (2693) (0)
Tags:
0 Comments

If you need a doctor ?

Make an appointment now !